1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু; আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১; নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ; মোংলায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা ; সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ;

সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু;

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে তিন তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল প্রায় ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জহির (৩৫)। তিনি উপজেলার কচুবাড়ীয়া গ্রামের বাসিন্দা এবং পিতা হাসেম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা খলিল (পিতা: হাকিম) তার নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করাচ্ছিলেন। ভবন নির্মাণের কাজ স্থানীয় রাজমিস্ত্রি ইউসুফের সঙ্গে চুক্তিভিত্তিকভাবে দেওয়া হয়। পরে ইউসুফ ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে ক্রেন ও ঢালাই মেশিনের মালিকের সঙ্গে পৃথকভাবে চুক্তি করেন।
সকালে ঢালাই কাজ চলাকালে মালামাল ওঠানামার সময় হঠাৎ করে তিন তলা ভবন থেকে ক্রেনের তার ছিঁড়ে যায়। এতে ভারী বারকেট নিচে পড়ে ক্রেন চালক জহিরের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews