বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার;

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ রাসেল হাওলাদার (৩৫) ও নাসরীন আক্তার (৩০) নামে এক দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ আর্মি ক্যাম্পের একটি দল আকস্মিক এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাসেল হাওলাদার ও তার স্ত্রী এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়। পরে রাত আনুমানিক ৩টার দিকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩৩০ পিস ইয়াবা, ৭ গ্রাম গাঁজা, একটি দেশীয় ধারালো ছুরি, অপরাধ কাজে ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড, নিজস্ব নজরদারির জন্য ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। এছাড়াও মাদক সেবনের সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডার মেশিন, মদের বোতল ও ৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল জব্দ করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকারীদের নাম প্রকাশ করেছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত দম্পত্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মামলা দায়ের করে পিরোজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews