1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয়ে জাতীয় হিফজুল কুরআন ও সীরাত প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের পুরস্কার বিতরণ; জনগণের দুর্ভোগ লাঘবে কাজ: সাপলেজায় কালভার্ট নির্মাণে স্বস্তি ফিরেছে ৫০০ মানুষের; আত্রাইনদী ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি ,পাকা ধান নিয়ে উদ্বেগে কৃষক; কাউখালীতে ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেফতার, ইয়াবাসহ আটক নারী; তেঁতুলিয়ায় প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধন; প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলনে ভরবে কৃষকদের শূন্য গোলা; কাউখালীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক; তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত; কালকিনিতে সহকারী অধ্যাপক নাজমুন নাহারের প্রতিবাদ ‘অনুপস্থিত থেকে বেতন নেওয়ার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন’ রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে প্রস্তুতি সভা;

কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার;

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সুন্দরবনের শিবসা নদীর কালির খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বনদস্যু  নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 
মঙ্গলবার (১৭ মার্চ)  বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ মার্চ শনিবার ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে মোঃ কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আজ ১৭ মার্চ  মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনা জেলার কয়রা থানা এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।
উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews