1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল; উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন; ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়; রাণীনগর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত; আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, আত্মহত্যার সন্দেহ; জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বেলকুচি উপজেলা (BMSF) শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান; সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে  অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড ; মাদারীপুর জেলার ডাসার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার; আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ; কাউখালীতে দিনব্যাপি পুলিশের অভিযান: আইনশৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি;

কাউখালীতে দিনব্যাপি পুলিশের অভিযান: আইনশৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি;

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

মো: নুরুজ্জামান খোকন পিরোজপুর:

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর নির্দেশক্রমে, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইনের নেতৃত্বে উপজেলায় ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়ন ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন ও নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকানপাট,শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। একই সঙ্গে মাদক,অবৈধ অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের বিরুদ্ধে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় টহল জোরদার করা হয়। এ বিষয়ে ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনগণের জানমাল রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বদা তৎপর রয়েছি। পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি।”তিনি আরও জানান,অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রেখে কাউখালী উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews