বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার;

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় সংঘবদ্ধ চোরাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নাঙ্গুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,কিছুদিন আগে কাউখালী উপজেলার ৩ নং সদর ইউনিয়নের জয়কুল এলাকায় একদল দূর্ধর্ষ চোর সশস্ত্র অবস্থায় চুরি করতে যায়। এসময় গৃহস্থ জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে চোরেরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার সময় স্থানীয় জনতা মিল্লাত ওরফে মিলু নামে এক চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমে কাউখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত মোতালেব হাওলাদার, সাং-সাগরকান্দা,থানা- নেছারাবাদ,জেলা-পিরোজপুর, বর্তমানে নাঙ্গুলী,কাউখালী থেকে গ্রেফতার করে।
কাউখালী থানার এসআই দীপক বালার নেতৃত্বে পরিচালিত অভিযানে শনিবার ভোর রাতে তাকে নাঙ্গুলী এলাকার একটি বাড়ির গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু চুরি করার প্রস্তুতিকালে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন,“অপরাধ দমনে কাউখালী থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংঘবদ্ধ চোরাই চক্র,সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সবসময় দৃঢ়ভাবে কাজ করছে।”
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews