রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ব্রাহ্মণপাড়ায় আমন ধানে পোকার আক্রমণ; মোহনপুরে পর্যটন খাতের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন; সাংবাদিকদের একাল-সেকাল: আদর্শ থেকে প্রযুক্তির যুগে; মনোহরদীতে মেধার স্বীকৃতি, সংবর্ধনা পেল ১৮৭ কৃতী শিক্ষার্থী; ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা; ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ;

পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় মোবাইল, টাকা ও ফেইসবুক অ্যাকাউন্ট উদ্ধার ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (প্রতিনিধি)

পিরোজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে, আধুনিক ডিজিটাল আইসিটি ও মিডিয়া শাখার সহায়তায়, অভিযোগের ৪০টি মোবাইল, অনলাইন ট্রানজেকশনের ৯০,০০০টাকা ও হ্যাকড হওয়া ৩টি ফেইজবুক একাউন্ট উদ্ধার করতে সক্ষম হলো পিরোজপুর জেলা পুলিশ।
অদ্য ১৩ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ২০২৫ ইং তারিখ,সকাল ১১:৩০ ঘটিকার সময় পিরোজপুর জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্দারকৃত হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন, অনলাইন ট্রানজেকশনের ৯০,০০০ টাকা ও হ্যাকড হওয়া ৩টি ফেইজবুক একাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। উক্ত কার্যক্রমে পিরোজপুর জেলা পুলিশের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন্স)মোঃ মুকিত হাসান খাঁন এর তদারকীতে জেলার আইসিটি এন্ড মিডিয়া শাখার তৎপরতায় উক্ত উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। জানাযায় পিরোজপুর জেলার বিভিন্ন থানার হারানো মোবাইল, অনলাইন ট্রানজেকশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকড হওয়া সংক্রান্ত জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ৪০টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন ও অনলাইন ট্রানজেকশনের ৯০,০০০/ টাকা এবং হ্যাকড হওয়া ০৩টি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করতেসক্ষম হয়েছে। এছাড়াও বিদেশে থাকা স্বামীর ইমো হ্যাকড করে স্বামীর ইমো দিয়ে স্ত্রী আনজিরা বেগমের ইমোতে কল দিয়ে বিপদে পরার কথা বলে বিকাশে টাকা চাইলে স্ত্রী সরল বিশ্বাসে অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে স্বামীর সাথে কথা হলে জানতে পারেন তিনি ইমোর মাধ্যমে অনলাইন প্রতারনার শিকার হন। পরে পিরোজপুর সদর থানায় জিডি করলে পুলিশের তৎপরতায় কুষ্টিয়া থেকে তার ট্রানজেকশনের টাকগুলো উদ্ধার করা হয়। অনলাইনে টাকা পাঠাতে গিয়ে আবুল বাশার (৩১) পিতা-হাবিবুর রহমান,গ্রাম- মূলগ্রাম,থানা- পিরোজপুর সদর পিরোজপুরের ভুল নম্বরে চলে যাওয়া ২০,০০০(বিশ হাজার টাকা)শেরপুর থেকে উদ্ধার করা হয়। এছাড়াও সদর থানার জিডি মুলে-১৯টি,ইন্দুরকানী থানা ৭-টি, ভান্ডারিয়া থানা-৩টি, মঠবাড়ীয়া থানা-৮টি, নাজিরপুর থানা-৩টি মোবাইল ও ৩টি ফেইজবুক একাউন্ট পুনুরুদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে পিরোজপুরে ১টি মামলা ও ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছিলো।ভুক্তভোগীরা তাদের মোবাইল, অনলাইন ট্রানজেকশনের টাকা ও ফেইজবুক একাউন্ট, অভিযোগের ভিত্তিতে স্বল্প সময় এবং কোন প্রকার হয়রানি ছাড়া ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত উদ্ধারকার্য কার্যক্রমে আইসিটি এন্ড মিডিয়া শাখা জানান যে,পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর নির্দেশে পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার এ এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত আছে। জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগনের পাশে অবস্থান করছে এবং যে কোন অভিযোগের ভিত্তিতে কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews