বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কাউখালীতে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা ;

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

প্রতিনিধি ; মোঃ নুরুজ্জামান খোকন ;

পিরোজপুরের কাউখালী উপজেলায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অদ্য ১০মার্চ সোমবার উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট ও হাওলাদার হাটে অবস্থিত দুইটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে, শান্তা ফার্মেসী ৫ হাজার টাকা ও মেসার্স নাহিদ ফার্মেসী ১ হাজার টাকা মোট ৬ হাজার টাকা প্রতিষ্ঠানের মালিককে সতর্কতা সহ জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন কাউখালী উপজেলা কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এ সময় কাউখালী থানা পুলিশের একটি টিম পরিচালনায় সহযোগিতা করেন। এ বিষয়ে সুদীপ্ত দেবনাথ বলেন,যে ঔষধ মানুষের জীবন রক্ষা করে, অসুস্থতায়-সুস্থ হতে সহযোগিতা করে,অথচ সেই ঔষধ আবার মানুষের জীবন কেড়ে নেয়। তখনই যখন ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বিষে পরিণত হয়। তিনি আরো বলেন সিয়াম মাসে সকল জনসাধারণের শারীরিক সুস্থতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews