1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি;

কাউখালীতে ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ বেড় জাল জব্দ;

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন 

পিরোজপুরের কাউখালী উপজেলাধীন কচা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বেড় জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা। 
অদ্য ১৩ই এপ্রিল রবিবার দুপুরে কাউখালী উপজেলা সহর সংলঘ্ন কচা নদী থেকে উপজেলা প্রশাসনের অভিযানে দুইটি বের জাল জব্দ করা হয়। অভিযানকালে জালের মালিক জেলে নৌকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও জাল উদ্ধার করে জনসম্মুখে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সহ কাউখালী থানা পুলিশ। 
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সাংবাদিক এবং জনসাধারণের উদ্দেশ্যে বলেন,সরকার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সর্বসময়ই মৎস্যজীবীদের মৎস্য আহরণ নিষিদ্ধের সময় আর্থিক,খাদ্যশস্য,গরু-ছাগল দিয়ে সহযোগিতা করে আসছে। যাতে করে মৎস্যজীবী অসহায় পরিবারগুলি জীবিকা নির্বাহে সচ্ছলতা পায়। এছাড়াও মৎস্য মৌসুমী প্রত্যেক জেলেদের জাল ও সহযোগী সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছে। তদুপরি কিছু জেলে গোপনে অবৈধ জাল দিয়ে মাছ আহরণ করে আসছে যাতে করে মা ও পোনা মাছ বিলুপ্তির পথে, সরকারি উদ্যোগে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বারবার সতর্ক করা সত্ত্বেও আইন অমান্য করে মাছ শিকার করে আসছে। তিনি আরো বলেন এ সকল অপরাধীর বিরুদ্ধে আমাদের অভিযান এবং আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews