বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কাউখালীতে শিশু ধর্ষণের চেষ্টায় স্কুল ছাত্র গ্রেফতার ;

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালযের ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে,পিরোজপুর জেল হাজতে প্রেরণ করে বলে কাউখালী থানা পুলিশ নিশ্চিত করেন। জানা যায় গত (২৪ এপ্রিল) বৃহস্পতিবার,উপজেলার ৩নং সদর ইউনিয়নের বদরপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে স্থানীয় বদরপুর বৌলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী,ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে মিজানুর রহমানের বসতবাড়ির পাশেই অন্যান্য ছেলেমেয়েদের নিয়ে প্রতিদিনের ন্যায় লুকোচুরি খেলছিল। ঠিক ঐ সময় একই এলাকার গুয়াটন হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া কবির হোসেনের ছেলে মোঃ আমিন (১৫) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্যান্য ছেলেমেয়েদের চোখের আড়ালে উক্ত ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে প্রতিবেশী সাইদুল ইসলামের রান্নাঘরের পূর্বপাশে আড়ালে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে, ছোট শিশু মেয়েটি ভয়ে ডাক চিৎকার দিলে আসামি আলামিন পালিয়ে যায়। অত:পর মেয়ে অভিভাবকের কাছে ঘটনার বিবরণ অবগত করে।পরবর্তীতে এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে অদ্য রবিবার ২৭ এপ্রিল কাউখালী থানায় ধর্ষণের চেষ্টার একটি মামলা করেন। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামির বয়স কম থাকায় তাকে গ্রেফতার করে রবিবার পিরোজপুর শিশু আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews