বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; কবিতাঃ প্রকৃতির রূপ; আর কখনও কথা হবে না, দেখা হবে না,” প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা; ১২ শিক্ষক, পরীক্ষার্থী ১—তবুও পাসের মুখ দেখেনি মাদ্রাসাটি; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমওর বিরুদ্ধে মাদকাসক্তি ও দায়িত্বহীনতার অভিযোগ; ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো; ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার: ন্যায়বিচার, ভূমি ও শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি; এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সাইদুর রহমান লিটন; সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্ব: পিরোজপুরে পুরস্কৃত কাউখালী থানার এসআই মেহেদী হাসান;

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন; কাউখালী(পিরোজপুর);

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কাউখালী থানার এসআই (নিঃ) মেহেদী হাসান ও তাঁর টিমকে অর্থ পুরস্কার এবং সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
পিরোজপুরে ১৫ জুলাই বুধবার জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, গত ৬জুন রাতে কাউখালী থানার এসআই (নিঃ) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ডিউটির সময় চেকপোস্টে একটি সন্দেহভাজন মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালান। জিজ্ঞাসাবাদ ও স্মার্টফোনে তথ্য যাচাইয়ের সূত্র ধরে পরবর্তীতে পরিচালিত অভিযানে একটি অবৈধ ১২ বোর শর্টগান উদ্ধার ও একজন আসামী আটক করা হয়। এ সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ তাঁকে ও তাঁর টিমকে পুরস্কৃত করে।
কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ- সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার সদস্যদের আবাসন,চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা,মানসম্মত খাবার, নিয়মিত ছুটি,শৃঙ্খলা, নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন। পাশাপাশি দেশপ্রেম, পেশাদারিত্ব,নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান,অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম),সহকারী পুলিশ সুপারবৃন্দ,জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews