1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু; আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১; নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ;

ঈশ্বরদীতে সংবাদ প্রকাশের পর লক্ষীকুন্ডায় নামমাত্র অভিযান ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২১৯ বার পঠিত

ডেক্স রি‌পোর্টার;

পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত লক্ষীকুন্ডা ইউনিয়নের অবৈধ ইটভাটায় নামমাত্র অভিযান পরিচালিত হয়েছে।এতে ব্যাপক সমলোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৩টি ইটভাটায় নামমাত্র অভিযান চালানো হয়। অভিযানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির। মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ইট ভাটার মালিকদের মাত্র ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, ঈশ্বরদী উপজেলায় মোট ইট ভাটার সংখ্যা ৬৮ টি। তবে এবছর এখন পর্যন্ত সচল করা হয়েছে মোট ৫২টি। এর মধ্যে নামমাত্র ৩টি ইট ভাটায় জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে অবস্থিত মেসার্স পদ্মা ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স একতা ব্রিকসকে ৩০ হাজার টাকা এবং সেভেন স্টার ব্রিকসকে ২০ হাজার করে মোট ৮০ হাজার জরিমানা আদায় করা হয়। ঈশ্বরদী পৌর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে প্রত্যন্ত পদ্মা নদীর তীরে লক্ষীকুন্ডায় ইউনিয়নে গড়ে উঠেছে এসব ইটভাটা। লক্ষীকুন্ডার তিনটি গ্রাম কামালপুর, দাদাপুর ও বিলকেদার গ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমির ওপর এসব ইট ভাটায় ইট পোড়ানো হয়। ভাটা নির্মাণের জন্য চিমনির উচ্চতা ও আনুষঙ্গিক যে নির্দেশনা রয়েছে তা অধিকাংশ ভাটা মালিকারা মানেননি। ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করা হচ্ছে। এ সব ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। এসব ভাটা দিয়ে নির্গত কালো ধোঁয়া অনবরত এলাকার পরিবশে দূষণ করছে। বেশির ভাগ ভাটার মালিকরা ইট তৈরির জন্য অবৈধ উপায়ে পদ্মার চর থেকে মাটি সংগ্রহ করে থাকেন। কাঠ দিয়ে এতোগুলো ভাটায় ইট পোড়ানোর ফলে পরিবেশ দূষণ এবং কৃষি ফসলের উপর প্রভাব পড়ছে। সরকারকে ভ্যাট-ট্যাক্স কিছুই দেয় না ভাটার মালিকরা। ফ্রিতেই পরিবেশ দূষণ করে অবাধে এই ইটভাটাগুলো অবৈধভাবে কয়েকবছর যাবত পরিচালিত হচ্ছে। প্রসঙ্গত: ‘এক লক্ষীকুন্ডা ইউনিয়নেই ৫২টি অবৈধ ইটভাটা, কৃষিজমি ও পরিবেশ বিনষ্ট করে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ’ শিরোনামে অনলাইন ও প্রিন্টে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews