1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ; আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; প্রবাসে যুবকের মৃত্যু, মাদারীপুরে, ডাসার শোকের মাতম; মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: কলাখালীতে মাসুম সরদারের ক্রীড়া সামগ্রী বিতরণ; শারিকতলা ডুমরিতলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হেমায়েত উদ্দিন বেপারী; পিরোজপুরে র‍্যাবের অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ১; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ;

কাউখালীতে অবৈধ বালি উত্তোলনকালে জরিমানা;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলাধিন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধ বালি উত্তোলন কালে ড্রেজারের মালিককে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা করা হয়। ৮ই জানুয়ারি(বুধবার)২০২৫ বিকাল ৫ঃ৩০ সময় উপজেলার কালিগঙ্গা নদীর সয়না অংশে গোপন সংবাদের ভিত্তিতে স্বজল মোল্লা,উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে ও সুদীপ্ত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি)এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইজারা বর্হিভূত এলাকায় ১টি বলগেট জাহাজ ও ৩টি ড্রেজার মেশিনযোগে(তুষার এন্টার প্রাইজ,বিসমিল্লাহ লোড ড্রেজার, মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ)এর মালিক মোঃ আরিফুল ইসলাম শিপন কে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় দেখতে পান। অতঃপর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ তাৎক্ষণিকভাবে অপরাধ আমলে নিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মোঃ আরিফুল ইসলাম শিপন কে দোষী সাব্যস্ত করে, ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও ভবিষ্যতে ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে আর কখনো বালু উত্তোলন করবেন না মর্মে মোঃ আরিফুল ইসলাম লিখিত মুচলেকা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন, মোঃ জাহিদুল ইসলাম (সার্টিফিকেট পেশকার) কাউখালী, শেখ শাহ আলী (এএসআই)নৌ পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স সহ আনসার বাহিনী।
বিগত বছর কাউখালী উপজেলার আমরাজুড়ী, সোনাকুর, বাটনাতলা, কাঠালতলা,সুবিদপুর,বটতলা এবং হুলারহাট নদীকুল বর্তি শত শত একর জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাওয়ায় বসতবাড়ি হীন হাজারো মানুষ, এলাকাবাসীর দাবী অবৈধ মাটিকাটা ও বালি উত্তোলন বন্ধ হলে কিছুটা ভাঙ্গল রোধ সম্ভব, সকলেই প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান,অবৈধ বালু উত্তোলন,মাটি কাটা ও ইট ভাটা পরিচালনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান এবং অপরাধের ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews