রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা; কাউখালীতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ;

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

মোঃফিরোজ আহমেদ;
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার এনায়েতপুর (সোনারপাড়া) গ্রামের যুবসমাজের উদ্যোগে শিশু কিশোরদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিবৃন্দ এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে উক্ত কুরআন তেলওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রায় পঞ্চাশ’র বেশি প্রতিযোগী উক্ত কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা শুদ্ধ উচ্চারণ ও সুরের মাধুর্যে কোরআন তেলাওয়াত করে উপস্থিত সবার মন জয় করে। বিচারকদের রায়ে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শিশু-কিশোরদের পবিত্র কোরআনের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী আয়োজনের পাশাপাশি আয়োজন করা হয় ইফতার মাহফিলের। এতে স্থানীয় অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরন শেষে এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই প্রতিবছরের ন্যায় তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
পুরস্কার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজয়ী শিশুরা। অভিভাবকরাও এমন আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিশু-কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews