1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী কন্যাকে হত্যার পর একই ছুরিতে যুবকের আত্মহত্যা ; পটুয়াখালী জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত; নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত;

কাউখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮অক্টোবর) বেলা ১১ঘটিকার সময়, উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উত্তর বাজার উপজেলা বিএনপি’ কার্যালয়ে গিয়ে সমাপ্তি করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান মামুন তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল আজম সোহেল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া,গিয়াস উদ্দিন অলি,সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,মোঃরফিকুল ইসলাম রফিক, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোইয়াব সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,আগামী জাতীয় নির্বাচনে প্রতীক ধানের শীষ কে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৬ বছর হাজারো নেতৃবৃন্দ হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। ছাত্র-জনতার আন্দোলন ও তাজা রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। নতুন করে আবারো দেশকে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে তারা গোপনে মাঠে নেমেছে। আমরা তারেক জিয়ার নেতৃত্বে,সকল নাগরিকের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচন ও ভোট অধিকারের মধ্য দিয়ে ক্ষমতায় আনবো। র‍্যালিতে উপজেলার ৫টি ইউনিয়নের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews