শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা;

বার্ষিক সভার মাধ্যমে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত;

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

চট্টগ্রাম( সন্দ্বীপ) কালাপানিয়া , বার্ষিক সাধারণ সভার মাধ্যমে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের ২০২৬–২০২৭ ইং দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস-এম বাশার উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনিরুল ইসলাম।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম, সহ-সভাপতি হাবিবুর রহমান ও মোশাররফ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শরফুল আজাদ এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন আশরাফুল মাতুলা শাকিল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক নেসাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মনির উদ্দিন রিপন ও সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রায়হান দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— শিক্ষা ও সাহিত্য সম্পাদক নিজাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মেহরাজ, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ওমর হাসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আজিম উদ্দিন সাহাব, আব্দুর রহমান সেলিম, সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান ও মোঃ মনির হোসেন।
সভায় বক্তারা বলেন, মাস্টার কামাল উদ্দিনের স্মৃতি ও আদর্শকে ধারণ করে সংগঠনের শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews