সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ;

মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান;

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩১০ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে দিয়ে বরণ করেন মোংলা প্রেস ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
বক্তারা বলেন, সাংবাদিকরা সামাজের দর্পণ। সাংবাদিক কেবল খবর সংগ্রহ করেন না, তারা খবরের গভীরে গিয়ে সত্যকে তুলে আনেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এমনকি নিজের জীবনকে তুচ্ছ করে তারা ছুটে চলেন সংবাদের পেছনে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজ তথা দেশ এগিয়ে যাবে।
এর আগে গত ৮ই জানুয়ারি সকালে মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন সভাপতি হিসেবে মো. আহসান হাবীব হাসান (জনকণ্ঠ), সাধারণ সম্পাদক মো. হাসান গাজী (জন্মভূমি) ও সহ-সাধারন সম্পাদক মো. ইলিয়াচ হোসেন (খবরপত্র), সহ-সভাপতি মো. এনামুল হক (কালের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক মু. হাফিজুর রহমান (আমার সংবাদ), কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা (স্বদেশ প্রতিদিন), হাছিব সরদার (ভোরের ডাক) ও আলী আজীম (প্রতিদিনের সংবাদ) কে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. শফিকুল ইসলাম শান্ত (দক্ষিণাঞ্চল)।
অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার, মোংলা পৌর জামায়াতের আমীর এম, এ, বারি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: শাহজাহান ফকির, সদস্য মো: এয়াকুব মোল্লা।
এছাড়াও অনুষ্ঠানে মোংলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews