বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা ; জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল; পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’‌ গণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি;

কাউখালীতে দুর্নীতিবিরোধী দিবস পালিত;

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরে কাউখালী উপজেলায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে,যথাযথভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো, ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময়, উপজেলা চত্বরে,উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে,জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও দূদক পতাকা উত্তোলন শেষে, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গরবে আগামীর শুদ্ধতা ” শীর্ষক এই প্রতিপাদ্যকে সামনে রেখে, এ্যাডঃ শহিদুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ, এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,এনজিও কর্মী সহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-সুলতানা নীলা সাধারন সম্পাদক উপজেলা (দূপ্রক)। আলোচনা সভার শুরুতে উপজেলা(দুপ্রক)এর সহ- সভাপতি আখতারুজ্জামান ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তীতে কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। উপস্থিত সকল কর্মকর্তা ও অতিথীদের সাথে ৯ সদস্য বিশিষ্ট দূর্নীতি প্রতিরোধ কমিটির সাথে পরিচয় শেষে, আমনন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন,প্রধান অতিথি সুদীপ্ত দেবনাথ সহকারি কমিশণার (ভূমি)কাউখালী। মোঃ ইয়াকুব হোসেন নবনিযুক্ত ওসি কাউখালী থানা। মোঃ মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান ৩নং সদর কাউখালী। মোঃ আব্দুল হান্নান মাধ্যমিক শিক্ষা অফিসার কাউখালী। মোঃ মুনিবুর রহমান প্রাথমিক শিক্ষা অফিসার কাউখালী। পরিশেষে এ্যাড: শহিদুল ইসলাম (স্বপন) সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কাউখালী। উপস্থিত বক্তারা বলেন- কাউখালীতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে,সকলের সাথে মিলেমিশে(দূপ্রক)এর নিয়মনীতি মেনে এবং কার্যক্রমে সহযোগিতা করবেন বলে ব্যাক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার