শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা;

  • Update Time : শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ১৩৬ বার পঠিত




‎
‎​পিরোজপুর প্রতিনিধি:
‎
‎​পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
‎​এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় পিরোজপুর পৌরসভার সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎​এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদারের নেতৃত্বে নেতাকর্মীদের একটি সুসজ্জিত ও সুবিশাল আনন্দ মিছিল শহরের স্টেডিয়াম এলাকা থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঅফিস ও পৌরসভার সামনে পৌঁছায়। সেখানে এটি জেলা আহ্বায়ক কমিটির মূল শোভাযাত্রার সাথে সুশৃঙ্খলভাবে মিলিত হয়ে এক সুবৃহৎ গণমিছিলে রূপ নেয়।
‎​পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি সভাপতিত্বে এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
‎​এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাদিম শেখ ও যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদারসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
‎​প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালি ও আলোচনা সভায় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিটের সকল স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎​অনুষ্ঠানে বক্তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে আগামী দিনে যেকোনো রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews