মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের;

কাউখালীতে সমাজসেবা কার্যালয়ের প্রশংসনীয় উদ্যোগ:মাদকবিরোধী র‍্যালি, ব্রেস্ট ফিডিং কর্নার ও ভাতা সহায়তা কেন্দ্র চালু;

  • Update Time : বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন;
কাউখালী(পিরোজপুর)

​পিরোজপুরের কাউখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সেবাগ্রহীতাদের সেবার মান বৃদ্ধি ও সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কার্যালয়ে একযোগে চালু করা হয়েছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’এবং ‘ভাতা সহায়তা কেন্দ্র’।
​নবাগত উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা সহজীকরণ,প্রশাসনিক স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছেন। তাঁর এই উদ্ভাবনী ও জনকল্যাণমুখী পদক্ষেপ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ সেবাগ্রহীতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
​কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্নার চালুর ফলে কোলে শিশু নিয়ে আসা মায়েরা এখন সম্পূর্ণ নিরাপদ,পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারছেন। অন্যদিকে,নতুন প্রতিষ্ঠিত ‘ভাতা সহায়তা কেন্দ্র’থেকে বয়স্ক,বিধবা,ও প্রতিবন্ধীসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা সুবিধাভোগীরা ভাতা সংক্রান্ত যেকোনো জটিলতার তাৎক্ষণিক সমাধান,আবেদনের পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য সেবা অতি সহজেই পেয়ে যাচ্ছেন।
​পাশাপাশি,আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি থেকে যুবসমাজকে মাদকের মরণঘাস থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেওয়া হয়।
​উপজেলার সাধারণ সেবাগ্রহীতারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে জানান,নতুন কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকে এই কার্যালয়ের সার্বিক সেবার মান ও পরিবেশে দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন এসেছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য(ইউপি সদস্যা)ঝর্ণা রানী নবাগত কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আবেগঘন কণ্ঠে বলেন:
​”আমাদের নতুন সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন স্যার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের ভোগান্তি কমাতে যেভাবে কাজ করছেন,তা সত্লেই প্রশংসনীয়। তিনি আমাদের উপজেলার জন্য নতুন,এলাকাটিকে পুরোপুরি বুঝে উঠতে এবং সেবার পরিধি আরও বিস্তৃত করতে আমাদের সকলের আন্তরিক সমর্থন প্রয়োজন। সমাজসেবা কার্যালয়ের এই পরিবর্তনকে ধরে রাখতে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আমি স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে স্যারকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি। আসুন,আমরা সবাই মিলে একটি সেবামুখী ও মাদকমুক্ত কাউখালী গড়ে তুলি।”
​স্থানীয়দের প্রত্যাশা,এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে কাউখালী উপজেলা সমাজসেবা কার্যালয় পুরো জেলার মধ্যে একটি রোল মডেল এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews