বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কাউখালীতে ২টি গাঁজার গাছসহ যুবক আটক;

  • Update Time : রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন ;​ কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ২টি জীবন্ত গাঁজার গাছসহ মো.ইব্রাহিম (২০) নামের এক যুবককে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
​আজ (২ আগস্ট,২০২৬) পিরোজপুর জেলার কাউখালী থানাধীন শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, শিয়ালকাঠী ইউনিয়নের হাওলাদার ও চৌকিদার বাড়ির সামনে মো.মিজানুর রহমান খানের ফলজ বাগানের ভেতরে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার একটি চৌকস টিম এস আই মহিউদ্দিন ও এএসআই খাইরুল হাসানের নেতৃত্বে কাউখালী থানা পুলিশ সাত ফুট উচ্চতা বিশিষ্ট দুটি গাজা গাছসহ মাদক কারবারি (১) মোঃ ইব্রাহিম (২০),পিং আব্দুল হালিম সাং শিয়ালকাঠি,থানা -কাউখালী,পিরোজপুরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে।
সেখানে অভিযান চালায়। পরবর্তীতে উক্ত স্থান থেকে আসামি মো. ইব্রাহিম নিজ হাতে রোপণ করা ২টি গাঁজার গাছ উপড়ে তুলে জব্দ তালিকাভুক্ত করা হয়। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিতে স্থানীয় মো.জাকির হোসেন (৬৮) ও মো.মাহমুদুল হাছান (৩৯)-কে আইনগত সাক্ষী করা হয়।
​এ বিষয়ে কাউখালী থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফলজ বাগান থেকে গাঁজার গাছসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়েছে। মাকদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews