বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ;

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১৩ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার (২৭ জুন ২০২৬) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,কাউখালী থেকে চিরাপাড়া যাওয়ার পথে সন্দেহভাজন চারজনকে তল্লাশি করা হলে মোঃ হাসিবুল ইসলাম (২২)-এর পকেট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ও তার সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটক ব্যক্তিরা হলেন: ১. মোঃ হাসিবুল ইসলাম (২২), পিতা: মোঃ হাবিবুর রহমান,গ্রাম: কেউন্দিয়া,থানা: কাউখালী। পুলিশ জানায়, তিনি একজন মাদক ব্যবসায়ী। ২. সজ্বল রায় (২৬), পিতা: বাবুল চন্দ্র রায়, গ্রাম: আসপদ্দি নয়া বাড়ি (ব্র্যাক অফিসের পিছনে), থানা: কাউখালী, জেলা: পিরোজপুর। ৩. মোঃ শোয়াইব হোসেন হাওলাদার (২৫), পিতা: মোঃ জাকির হোসেন পান্না,গ্রাম: ডুমজুরি,থানা: কাউখালীজেলা: পিরোজপুর। ৪.সোহাইন খান (২৫), পিতা: মোঃ সুলতান খান, টেম্পু স্ট্যান্ড এলাকা,থানা: কাউখালী,জেলা: পিরোজপুর।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন-এর নির্দেশক্রমে এসআই হাসান,এসআই মাসুদ,এসআই হিরণ, এসআই শুকুরসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews