বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; কবিতাঃ প্রকৃতির রূপ; আর কখনও কথা হবে না, দেখা হবে না,” প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা; ১২ শিক্ষক, পরীক্ষার্থী ১—তবুও পাসের মুখ দেখেনি মাদ্রাসাটি; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমওর বিরুদ্ধে মাদকাসক্তি ও দায়িত্বহীনতার অভিযোগ; ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো; ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার: ন্যায়বিচার, ভূমি ও শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি; এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সাইদুর রহমান লিটন; সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রীল কেটে উধাও ২ লাখ টাকা;

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গভীর রাতে জানালার গ্রীল কেটে অফিসে প্রবেশ করে প্রধান সহকারীর আলমারির তালা ভেঙে সরকারি আদায়কৃত ও অফিস পরিচালনা খাতে সংরক্ষিত প্রায় ২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অফিস খুলতে এসে চুরির বিষয়টি ধরা পড়ে। পরে দেখা যায়, অফিস কক্ষের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশের চিহ্ন রয়েছে এবং আলমারির তালা ভাঙা। চোরচক্র নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে যথারীতি অফিস বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। পরদিন সকালে প্রধান অফিস সহকারী মোঃ আরেফিন অফিসে এসে কক্ষের ভাঙচুর দেখতে পান। পরে আলমারিতে রাখা প্রায় ২ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
প্রধান অফিস সহকারী মোঃ আরেফিন বলেন, “অফিস বন্ধ করে যাওয়ার সময় সবকিছু স্বাভাবিক ছিল। সকালে এসে দেখি জানালার গ্রীল কাটা, আলমারির তালা ভাঙা এবং টাকা নেই।”ঘটনার পর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কাউখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “চুরির ঘটনায় একটি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আশা করছি দ্রুত জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।”
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত চুরি হওয়া অর্থ উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews