মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

গণমিছিল সফল করতে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রস্তুতি সভা;

  • Update Time : বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মাসুদুর রহমান, জামালপুর জেলা প্রতিনিধি:*

৫ আগস্ট ঘোষিত গণমিছিল কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জামালপুর সদর উপজেলার *১নং কেন্দুয়া, ২নং শরীফপুর, ৩নং লক্ষ্মীরচর, ৪নং তুলশীরচর, ৫নং ইটাইল, ৬নং নরুন্দি, ৭নং ঘোড়াধাপ, ৮নং বাঁশচড়া, ৯নং রানাগাছা, ১০নং শ্রীপুর, ১১নং শাহবাজপুর, ১২নং তিতপল্লা, ১৩নং মেষ্টা, ১৪নং দিগপাইত ও ১৫নং রশিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে পৃথক পৃথক প্রস্তুতি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে নেতৃত্ব দেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন। এ সময় ইউনিয়ন ও উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং গণমিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, ৫ আগস্টের গণমিছিলকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাধারণ জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচিকে স্মরণীয় ও শান্তিপূর্ণভাবে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে। পাশাপাশি রাজপথের কর্মসূচিতে দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভাগুলোতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৫ আগস্টের গণমিছিল জামালপুরে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল কর্মসূচিতে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews