শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

জাতীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় আলমগীর হোসেনকে সংবর্ধনা;

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার জাতীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট প্রেসক্লাব। শুক্রবার বিকেলে প্রেসক্লাব ভবনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি জামাল হোসেন লিটন। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, সাংগঠনিক সম্পাদক এস.এম সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, প্রধান শিক্ষক ওয়াদুদ খান, নূর উদ্দিন সুমন, চুনারুঘাট সাংবাদিক ফোরাম সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি শাহজাহান জলি, শওকত আলী, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খন্দকার মায়া, নোমান আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, জিলানী আখঞ্জী,জসীম মিয়া সহ সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা সভায় প্রধান অতিথি সংবর্ধিত ব্যক্তিত্ব আলমগীর হোসেন বলেন, চুনারুঘাটের সকল সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি জোড় দিতে হবে। সঠিক তথ্য মানুষের জন্য তুলে ধরতে হবে। বিশেষ করে যারা নতুন সাংবাদিকতায় এসেছে তাদের প্রশিক্ষন দরকার। তারা সিনিয়রদের কাছ থেকেও শিখতে পারে। তাদের প্রশিক্ষনের বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews