1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার মাসিক সভা অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :-

সন্দ্বীপ (চট্টগ্রাম) জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় এনাম নাহার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোবারক হোসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিদুয়ানুল বারী, মীর মোহাম্মদ মাইনুদ্দীন,যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান ,প্রচার সম্পাদক ফয়সাল আসীর,অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব ,সদস্য আহসান উল্ল্যাহ সজিব ও শাহাদাত হোসেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত, গতিশীল ও পেশাদারভাবে পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত অধিকার, সুযোগ-সুবিধা এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভার আলোচনায় অংশগ্রহণকারী সদস্যরা সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং স্থানীয় সমস্যা নিয়ে বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভা সভাপতি ইলিয়াছ সুমনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews