1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু; আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১; নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ;

জীবন রক্ষার হাতিয়ার হয়ে উঠল রেড ক্রিসেন্ট প্রশিক্ষণ;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্দ্বীপের দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় এবং বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে তিন দিনব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম। তিনি বলেন, “মানবতার প্রথম ধাপ হলো প্রাথমিক চিকিৎসা। দুর্গম অঞ্চলে যেখানে চিকিৎসা সুবিধা সহজলভ্য নয়, সেখানে এই দক্ষতাই হতে পারে জীবন রক্ষার হাতিয়ার। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের শুধু দক্ষই করবে না, বরং গড়ে তুলবে মানবিক ও দায়িত্বশীল নাগরিক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো: রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাইন উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব উপ-প্রধান-১ মোঃ মাহামুদুর রহমান, সন্দ্বীপ ইউনিট দলনেতা আব্দুল করিম আলো এবং দলনেতা-১ ইকবাল হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মূলনীতি ও প্রতীক সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি হাতে-কলমে শিখেছেন—প্রাথমিক চিকিৎসার পরিচিতি, শক, খিঁচুনি, বিষক্রিয়া, প্রাণীর কামড়, পোড়া, রক্তক্ষরণ, ক্ষত পরিচর্যা, হাড় ভাঙা, রোগী পরিবহন ও জ্বরের প্রাথমিক চিকিৎসা।
প্রশিক্ষণ শেষে স্বেচ্ছাসেবকরা জানান, দুর্ঘটনা বা দুর্যোগের পর াপ্রথম কয়েক মিনিটের সঠিক পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে কতটা গুরুত্বপূর্ণ, তা এবার তারা গভীরভাবে উপলব্ধি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews