মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩;

মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল;

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৩২ বার পঠিত




ডেস্ক রিপোর্টার;

মানবাধিকার রক্ষা ও মানবতার সেবায় কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব দেওয়ান আজাদ পারভেজ। এতে সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মাওলা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. লতিফুর রহমান, এস এম আজাদ ও শাহ আলমগীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবতার কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews