1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৫ আগষ্ট)বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি দলীয় কার্যালয় থেকে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তির বিজয় র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপির বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। উক্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন -নওগাঁ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম রওশন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক, আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। র‌্যালি ও পথসভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট,সম্পাদক কে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন,সদস্য সচিব আদর হোসেন,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী বাবু,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাহাদৎ হোসেন রকেট, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন সহ বিএনপি,সহযোগী ও অঙ্গ সংগঠন নেতা কর্মী  উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews