1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গোপালগঞ্জের জলিরপাড়ে গরু জবাই নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে আলোচনা; ঝুঁকির মুখে কলম – প্রতিদিনের যুদ্ধে মাঠের সাংবাদিকরা; নাজিরপুর হাসপাতাল পরিদর্শন ও মাসিক সমন্বয় সভায় উপস্থিত মাসুদ সাঈদী এমপি; আমড়াগাছিয়ায় একই স্থানে দুইজন নিহত, একজন নিখোঁজ; পিরোজপুরে সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা: তিন সংগঠনের ঐক্যবদ্ধ পথচলার অঙ্গীকার; শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল; মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা;

নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলায় নওগাঁ-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের দপ্তরগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ফেব্রুয়ারি) বেলা১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৬(আত্রাই-রাণীনগর)আসেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ,সমবায় কর্মকর্তা মো.নিজাম উদ্দিন,সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,হিসাব রক্ষণ কর্মকর্তা মো.ওবাইদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম,খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার,পরিসংখ্যান কর্মকর্তা মো.সাইফুল ইসলাম,বন কর্মকর্তা মো.আব্দুল খালেক,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.জগলুল,প্রশাসনিক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মতবিনিময় সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে উপজেলা দপ্তর প্রধাগণ কর্মরত দপ্তরের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
এছাড়াও অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো নিরসনে মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সবশেষে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম সকল দপ্তর প্রধানদের আনীত সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এবং একটি আধুনিক আত্রাই উপজেলা গড়ায় ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews