বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা; মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়; দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী উধাও, চার দিনেও মেলেনি সন্ধান; নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক;

দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট;

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি ;

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়ইল বিলে ক্ষতিকর চায়না দুয়ারী জাল বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার কিসমত গণকৈড় এলাকার বড়ইল বিলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৩(অ) ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বড়ইল বিলের বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১ হাজার মিটার দৈর্ঘ্যের মোট ১৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং) জাল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা সটকে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত রিং জালগুলো বিল থেকে অপসারণ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা: বাবুল হোসেন ও মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, দেশীয় মাছের প্রজনন ও প্রজাতি রক্ষায় ক্ষতিকর ও অবৈধ জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews