বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা; মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়; দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী উধাও, চার দিনেও মেলেনি সন্ধান; নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক;

পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার;

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত




​পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর থানার এক চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ও ডাকাত দলের সর্দার মোঃ মিটু শেখ (৫২)-কে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮, বরিশালের নেতৃত্বে গঠিত যৌথ আভিযানিক দল।
​সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৬) রাতে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই যৌথ অভিযানে অংশ নেয় র‌্যাব-৮ (বরিশাল), র‌্যাব-৪ (মিরপুর) এবং র‌্যাব-১ (উত্তরা)।
​গ্রেফতারকৃত মিটু শেখ গোপালগঞ্জের মানিকদাহ এলাকার এলাহী শেখ ও রানু বেগমের ছেলে।
​মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪:৩০ থেকে ৫:০০ ঘটিকার মধ্যে পিরোজপুর সদর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকার বাসিন্দা এমরান শেখ (৩০)-এর বসতবাড়িতে মিটু শেখের নেতৃত্বে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে ঘরের সদস্যদের জিম্মি করে এবং তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তারা ঘর থেকে স্বর্ণালঙ্কার,স্মার্টফোন, পাওয়ার ব্যাংক ও নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষ ৭৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
​উক্ত ঘটনার পর ভিকটিম এমরান শেখ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
​মামলার তদন্ত প্রক্রিয়ায় পাওয়া তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে আভিযানিক দল। এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্লবীতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মিটু শেখকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ঢাকা মহানগরীর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews