সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক; বিশ্ব পর্যটন দিবস; মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন; আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে মতবিনিময়; কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির; গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত; অর্ডার অব দ্য স্টার অব ইতালি’ সম্মাননা অর্জনে:  রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসের প্রতিষ্ঠাতা ফাদার লুইজি লুপি সংবর্ধিত ; কাউখালীতে ৫০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, “মাদক মামলায় আদালতে প্রেরণ” ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; সেনেরহাট বাজারে ২০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ; এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মমতা খাতুনের গণসংযোগে ব্যাপক জনজোয়ার ​; অবহেলিত চরাঞ্চলে পরিবর্তনের ডাক: সদিয়া চাঁদপুরের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: আল আমিন হোসেন সূর্য; নওগাঁর আত্রাইয়ে এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত সাত আসামি গ্রেফতার; সংবাদপত্রের স্বাধীনতা; নেছারাবাদে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ​পিরোজপুরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত রুখে দিতে জাসাসের হুঙ্কার: “রাজপথে দাবানল জ্বালানোর হুঁশিয়ারি”; রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি;

গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত;

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত




​এ এইচ এম জয়নাল আবেদীন
জেলা প্রতিনিধি

রামুর কচ্ছপিয়ায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং) বিকাল ৪টা থেকে মাগরিবের আগ পর্যন্ত ৩নং কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দোছড়ি স্টেশনে এই কর্মসূচি পালিত হয়।

​দোছড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রেজাউলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। রামু প্রেস ক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মী মো. নুরুল হাকিমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মদ।

​উক্ত মাদকবিরোধী সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদ।
​এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনুর রহমান এবং এনসিপি-র প্রতিনিধি নাহিদুল ইসলাম (আনছার)।
​রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আনিসুর রহমান, এসআই মো. শাহরিয়ার কালাম, এএসআই মোহাম্মদ ইউনুস এবং এএসআই টুটুল।

​বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পুলিশ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এলাকায় নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‍্যালি দোছড়ি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এলাকার সর্বস্তরের জনগণ এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews