শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নেছারাবাদে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ​পিরোজপুরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত রুখে দিতে জাসাসের হুঙ্কার: “রাজপথে দাবানল জ্বালানোর হুঁশিয়ারি”; রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি; কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি; পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড;

নেছারাবাদে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার;

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত




“এসআরবি-৮,বরিশালের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য”

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর।

বরিশাল,২৫ সেপ্টেম্বর ২০২৬ পিরোজপুরের নেছারাবাদে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৮,বরিশাল। রাত্রীকালীন টহলের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অদ্য রাতে এসআরবি-৮,সদর কোম্পানি,বরিশালের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নেছারাবাদ থানাধীন পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় চলছে।
সংবাদের সত্যতা যাচাই ও মাদকবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহল সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ এলাহী আজাদ(৩৫)। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আঃ মান্নান এবং মাতা মৃত সাহেরা বেগম।
অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এসআরবি-৮ এর কঠোর অবস্থান
মাদকের বিস্তার রোধে এসআরবি-৮,বরিশালের এ ধরনের অভিযানকে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে মাদকসহ একজনকে আটক এবং মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এসআরবি-৮ সদস্যদের তৎপরতা প্রশংসা পেয়েছে।
অপরাধ দমন,মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি-৮,বরিশালের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে বাহিনীটির এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews