শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; সেনেরহাট বাজারে ২০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ; এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মমতা খাতুনের গণসংযোগে ব্যাপক জনজোয়ার ​; অবহেলিত চরাঞ্চলে পরিবর্তনের ডাক: সদিয়া চাঁদপুরের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: আল আমিন হোসেন সূর্য; নওগাঁর আত্রাইয়ে এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত সাত আসামি গ্রেফতার; সংবাদপত্রের স্বাধীনতা; নেছারাবাদে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ​পিরোজপুরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত রুখে দিতে জাসাসের হুঙ্কার: “রাজপথে দাবানল জ্বালানোর হুঁশিয়ারি”; রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি; কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি; পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন;

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান;

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন ;
(পিরোজপুর)

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পিরোজপুরের কাউখালীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মশার বংশবিস্তার রোধ,ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা পরিষদ চত্বর,দক্ষিণ বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী, জনপ্রতিনিধি,গ্রাম পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযানকালে বাজার ও উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ময়লার স্তূপ, ঝোপঝাড় ও পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। নিজ নিজ বাড়ি,ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়।
এ সময় দক্ষিণ বাজারের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা কোনো একদিনের কার্যক্রম নয়,এটি একটি চলমান প্রক্রিয়া। উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।”
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যেখানে- সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না। বিশেষ করে ময়লার স্তূপ,ঝোপঝাড় ও পানি জমে থাকে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী বলেন,ডেঙ্গু প্রতিরোধে বাজার কমিটি ও স্থানীয় যুবসমাজের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বাজারের ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews