মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা; মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে মতবিনিময়; দেবিদ্বারে আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; মাদ্রাসায় যাওয়ার পথে দুই কিশোরী উধাও, চার দিনেও মেলেনি সন্ধান; নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক; বিশ্ব পর্যটন দিবস; মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন; আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে মতবিনিময়; কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির; গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত; অর্ডার অব দ্য স্টার অব ইতালি’ সম্মাননা অর্জনে:  রামু জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমসের প্রতিষ্ঠাতা ফাদার লুইজি লুপি সংবর্ধিত ; কাউখালীতে ৫০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, “মাদক মামলায় আদালতে প্রেরণ” ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; সেনেরহাট বাজারে ২০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১;

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা;

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত




নিজস্ব প্রতিবেদক;

রাজশাহীর মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দীর্ঘস্থায়ী তীব্র কর্মচারী সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় জনবলের অভাবে দপ্তরের স্বাভাবিক সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় খামারি ও সেবাগ্রহীতারা। হাতে গোনা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত কাজের চাপ নিয়ে প্রতিদিন সেবা প্রদান করতে হচ্ছে।
খামার খাত সংশ্লিষ্টদের অভিযোগ, দপ্তরে এসে সময়মতো কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় গবাদিপশুর জরুরি চিকিৎসা বা পরামর্শের জন্য এসেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কিংবা সেবা না পেয়ে ফিরে যেতে হয়। খাতের এমন বেহাল দশায় মোহনপুরের গবাদিপশু ও পোল্ট্রি খামারিদের মধ্যে হতাশা বাড়ছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রধান খন্দকার সাগর আহমেদ জানান, “আমাদের দপ্তরে যে পরিমাণ জনবল থাকার কথা, বর্তমানে তার চেয়ে অনেক কম লোকবল নিয়ে আমাদের কাজ চালাতে হচ্ছে। জনবল সংকটের কারণে নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠপর্যায়ে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি আমরা উচ্চ মহলে অবগত করেছি। আশা করি দ্রুত এই সংকট নিরসন হবে।”
ভুক্তভোগী ডেইরি খামারি মো. রফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, “খামারে গরুর হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে বা চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালে গিয়ে সহজে ডাক্তার বা কর্মী পাওয়া যায় না। লোকবল কম থাকায় তারা চাইলেও আমাদের দ্রুত সেবা দিতে পারছেন না। এতে আমাদের খামার নিয়ে বড় ধরনের ঝুঁকিতে থাকতে হয়।”
স্থানীয় আরেক পোল্ট্রি খামারি আব্দুল কুদ্দুস বলেন, “মোহনপুর একটি কৃষি ও খামারপ্রধান এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার খামারি গবাদিপশু ও হাঁস-মুরগির সেবা নিতে আসেন। কিন্তু জনবল সংকটের কারণে সেবার মান দিন দিন কমে যাচ্ছে। আমরা দ্রুত এই দপ্তরে পর্যাপ্ত জনবল নিয়োগ বা পদায়নের দাবি জানাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল ও খামারিরা অবিলম্বে শূন্য পদগুলোতে নতুন জনবল নিয়োগের মাধ্যমে মোহনপুরের প্রাণিসম্পদ সেবা আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews