বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ; পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ; মনোহরদী পৌরসভাকে নান্দনিক ও আধুনিক করার অঙ্গীকার দোলনের; আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায়, বাজে না ঘণ্টা;

দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা;

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত




​দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানের পাশাপাশি সর্বসাধারণকে উদ্বুদ্ধ করতে কুমিল্লার দেবিদ্বারে চলছে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম। ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সামাজিক সংগঠনের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, যুবসমাজ ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে সামাজিক সংগঠন ‘আমার গ্রাম আমার দায়িত্ব’-এর পক্ষে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন এবং প্রচারণা চালান সাংবাদিক এ আর আহমেদ।

​প্রচারণাকালে সাংবাদিক এ আর আহমেদ বলেন, “কিশোরদের সঠিক পথে রাখতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; অভিভাবক ও সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তান কোথায় যায়, কার সাথে মেলামেশা করে— সে বিষয়ে পরিবারকেই প্রথম খেয়াল রাখতে হবে।”

​কর্মসূচি থেকে কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের ভূমিকা ও
আইনগত দিক নিয়ে আলোচনা করা হয়। একই সাথে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে সাথে সাথে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ওয়ার্ডবাসীকে আহ্বান জানানো হয়।

​সামাজিক সংগঠনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পুলিশের কঠোর অভিযানের পাশাপাশি এ ধরনের সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে এলাকা থেকে অপরাধ ও মাদক দূর করা সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews