1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা; আত্রাইয়ে সরকারি যাকাত ফান্ডের অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ; পবিত্র লাইলাতুলকদর কেন তালাশ করবো আমরা ; সাপলেজা ইউনিয়নে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনা: নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু; আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১;

টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অপহরণের শিকার ৩৯ জন উদ্ধার, ২ পাচারকারী আটক;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

আলমগীর আকাশ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার এবং ২ মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
জানা যায়, গতকাল (২ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডো দল ও কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযানিক দল ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে। পরে পাহাড়ের বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ে আটকে রাখে। কারো কারো কাছ থেকে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি। আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃতদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে নৌবাহিনী মোট ১৩৪ জনকে উদ্ধার করেছে। মানবপাচার, চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews