1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ; আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; প্রবাসে যুবকের মৃত্যু, মাদারীপুরে, ডাসার শোকের মাতম; মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: কলাখালীতে মাসুম সরদারের ক্রীড়া সামগ্রী বিতরণ; শারিকতলা ডুমরিতলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হেমায়েত উদ্দিন বেপারী; পিরোজপুরে র‍্যাবের অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ১; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ;

টেকনাফ দক্ষিণ লম্বরীতে ও নোয়াখালী পাড়ায় বিজিবি’র অভিযান ১৪জন উদ্ধার, ৩ পাচারকারী আটক;

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

আলমগীর আকাশ
টেকনাফ কক্সবাজার:

টেকনাফ ২ ব্যাটালিয়ন (বিজিবি’র) সফল অভিযান। মানবপাচারের সংগঠিত চক্রটি টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া আবু তাহেরের বাড়িতে ও সদরের দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে বেশ কয়েকজন’কে জিম্মি করে সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একত্রিত করে রেখেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান এর নির্দেশনা অনুযায়ী একাধিক অভিযান পরিচালনার জন্য তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী ২৫ অক্টোবর রাত আনুমানিক ৯:৩০ সময় বাহারছড়ার নোয়াখালী পাড়ায় আবু তাহেরের বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে বিজিবি। উক্ত অভিযানে ০৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আবু তাহেরসহ ০২ জন পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তীতে, রাত আনুমানিক ০১:৩০ এর সময় (২৬ অক্টোবর) দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে অপর আরেকটি অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ০৬ জনকে এবং পাচারকারীর মূল অভিযুক্ত মোহাম্মদ শফিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
তবে পাচার চক্রের অন্যান্য সদস্যরা রাতের আঁধারে সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) পরিচালিত সমন্বিত, দ্রুত ও কার্যকরী অভিযান মানবপাচারকারীদের অশুভ উদ্দেশ্য নস্যাৎ ও ভুক্তভোগীদেরকে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবন সংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করেছে, যা সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির অঙ্গীকার ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।
আটকৃত আসামীর বিস্তারিত ঠিকানা নিম্নরুপঃ
ক। মোঃ আবু তাহের (৬৯), পিতা-আমির হোসেন।
খ। দিলদার বেগম (৩৮), স্বামী-আবু তাহের, উভয়ের ঠিকানাঃ সাং-নোয়াখালী পাড়া (বড় ডেইল, জাহাজপুড়া), ০৯ নং ওয়ার্ড, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
গ। মোহাম্মদ শফি (৩২), পিতা-আলী হোসেন, সাং-উত্তর জালিয়া পাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
পলাতক আসামীদের তালিকাঃ
ক। ফাইসেল, পিতা-আমির আহমদ।
খ। সাইফুল, পিতা-মৃত হাফেজ আহমদ।
গ। নুরুল মোস্তফা, পিতা-জহির।
ঘ। মোঃ উল্লাহ, পিতা-অজ্ঞাত।
ঙ। সাইদ, পিতা-আব্দুস ছামাদ।
চ। হারুন প্রকাশ বাবুল, পিতা জালাল উদ্দীন। সকলের ঠিকানাঃ সাং-দক্ষিণ লম্বরী, ০৩ নং ওয়ার্ড, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
ছ। মোঃ ফিরোজ (৩৭), পিতা- মৃত আব্দুল মোন্নাফ,সাং-রাজাছড়া, ওয়ার্ড নং-০১, ইউনিয়ন-টেকনাফ, পোষ্ট-মিঠাপানি ছড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। উদ্ধারকৃত ১৪ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটককৃত ০৩ জন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews