রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

থানা পুলিশের অভিযানে এজাহারভুক্ত এক আসামী গ্রেফতার ;

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৫০ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ফার্নিচার ব্যবসায়ী জনি কে চাকু দিয়ে গুরুতর জখম ও ৩২০০০ টাকা ছিনতাই ঘটনা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি মো.রেজাউল ইসলাম কে গ্রেফতার করেছে, থানা পুলিশ। বুধবার (২২ এপ্রিল)সকালে আত্রাই থানার এস আই মুকুল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানাযায়, চলতি বছরের গত (২৫ শে ফেব্রুয়ারি)বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন আমরুল কসবা চকপাড়া এলাকার ফার্নিচার ব্যবসায়ী মো.জনি পার্শ্ববর্তী গুড়নই বাজারে ফার্নিচার বিক্রয়ের পাওনা টাকা নেওয়ার জন্য গেলে আসামী রেজাউল ইসলাম ও তাঁর বাহিনী চাকু দিয়ে মাথায় ঘাড়ে ও হাতে গুরুতর জখম করে কাছে থাকা ৩২ ০০০হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসা শেষে ২৫ শে ফেব্রুয়ারি আত্রাই থানায় হাজির হয়ে কয়ক জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় সবাই পলাতক ছিলো। গতকাল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি মালিপুকুর গ্রামের  তালেব মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম ইসলাম (৩৬) কে গ্রেফতার করে। 
তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews