রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

দেবীদ্বারের কবরস্থানে কিশোর-কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ;

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি কবরস্থানে কিশোর-কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবাদ করায় এক বৃদ্ধকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি মোঃ মকবুল হোসেন পাটোয়ারী (৭০)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ জুলাই দেবীদ্বার উপজেলার কুসুমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মোঃ মকবুল হোসেন পাটোয়ারী কবরস্থানের পাশে অবস্থানকালে এক কিশোর (১৭) ও এক কিশোরীকে (১৬) আপত্তিকর অবস্থায় দেখতে পান। তিনি তাদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন এবং কবরস্থানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোরের সহযোগী হাসিব (১৭) ও রাকিব (১৭) বৃদ্ধের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রথমে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে কবরস্থানের ভেতরে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews