মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

নওগাঁতে বন্যার পরে বিলের পানি কমাতে ছিপ বড়শি দিয়ে মাছ ধরার ধুম;

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সকাল থেকে সন্ধ্যা,তীর্থের কাকের মতো অপেক্ষা দিনশেষে প্রাপ্তির খাতায় কখনো থেকে যায় শূন্যই।আছে অতৃপ্তি-হতাশা,তবুও নিরাশ নন কেউই।পূর্ণ উদ্যমে আবারো ধ্যান ছিপ আর বড়শি দিয়ে মাছ শিকারিদের গল্প এমনই। উত্তরবঙ্গের মৎস্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর আত্রাই উপজেলা।এই উপজেলার নদী-নালা,খাল-বিল ও ফসলের মাঠে থৈ থৈ করছে অথৈয় পানি। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি।
সাম্প্রতিক ভারি বর্ষণ ও আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্রতিটি মাঠ প্লাবিত হয়ে গেছে।এসব খাল-বিলের পানি কমাই এখন মাছ শিকারে মুখরিত হয়ে উঠেছে এলাকার মৎস্যজীবী (জেলে)পরিবারের কর্তারা সহ স্ব স্ব এলাকার তরুণ,যুবক,প্রবীণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। তারা ছিপ বড়শি সহ বিভিন্ন পদ্ধতিতে দিন রাত মাছ শিকার করছেন।আর এ মাছ বিক্রি করে স্বাচ্ছন্দে চলছে তাদের পরিবার। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস কমে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ বর্ষার পানিতে মাছ শিকারে নেমেছেন। এ বিষয়ে উপজেলার হাটকালুপাড়া ইউপির দ্বীপচাঁদপুর গ্রামের ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী বাবু বলেন, ভাইরাসের এখন কাজ কর্ম বন্ধ থাকায় আপাতত বড়শি দিয়ে মাছ শিকার করে দিন কেটে যাচ্ছে। বন্যার কারণে ডোবায় নালায় বিভিন্ন মাছ ছড়িয়ে পড়েছে। মাছ ধরার আনন্দও অন্য রকম।
এ ব্যাপারে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জবেদুল ইসলাম বলেন,বন্যার পানি বিভিন্ন জায়গায় প্রবেশ করার কারণে এখন সব জায়গায় কম বেশি মাছ শিকার করা যাচ্ছে৷

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews