বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতাঃ বাণী ছন্দ – ১ ; স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি; কাউখালীতে “ডাক দিয়ে যাই”এর উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ; কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১; রাজাপুর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান মোঃ বনি আমিন ; সরকারি জায়গা থেকে গাছ কাটায় ৩০ হাজার টাকা জরিমানা; দেরিতে হলেও হৃদয়ের গভীরতা থেকে শুভ জন্মদিন মোঃ মাসুদ রানাকে; অসুস্থ না হয়েও অসুস্থতার কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বেলকুচি মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল মামুনের বিরুদ্ধে; আওয়ামী লীগের রোষানলে থমকে থাকলেও, গত দেড় বছরে রাজাপুরে উন্নয়নের জোয়ার এনেছেন ইউপি সদস্য আব্দুল সালাম খান; বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত;

কাউখালীতে “ডাক দিয়ে যাই”এর উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ;

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

কাউখালীতে “ডাক দিয়ে যাই”এর উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মো:নুরুজ্জামান খোকন​কাউখালী(পিরোজপুর)

গ্রামীণ পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’-এর পিরোজপুর কাউখালী শাখার আয়োজনে “বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​বৃহস্পতিবার (২০আগস্ট) সকাল ১০টায় ডাক দিয়ে যাই-এর কাউখালী শাখা কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষ এবং সংস্থার সদস্যদের উপস্থিতি চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এ অঞ্চলের পরিবেশ সুরক্ষায় বেশি করে ফলদ,বনজ ও ঔষধি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। তারা বলেন,কেবল পরিবেশ রক্ষা নয়,পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে প্রতিটি বাড়িতে অন্তত দুটি করে গাছ লাগানো প্রয়োজন।
​সংস্থার সদস্যদের মাঝে আম, কাঁঠাল,পেয়ারা,মেহগনিসহ বিভিন্ন প্রজাতির মানসম্মত ফলদ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
​বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-​আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক(ঝালকাঠি এলাকা)ডাক দিয়ে যাই
​অসিত কুমার দাশ,শাখা ব্যবস্থাপক,কাউখালী শাখা
​মোঃ জাকির হোসেন নসু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ​মোঃ সালাউদ্দিন, ইউপি সদস্য ​মোফাজ্জল হোসেন,ইউপি সদস্য ​আবু সুফিয়ান পলাশ,সমাজসেবক
​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সংস্থার বহু সুবিধাভোগী সদস্য উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে কাউখালী শাখা কার্যালয় প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews