1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ ; আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; প্রবাসে যুবকের মৃত্যু, মাদারীপুরে, ডাসার শোকের মাতম; মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: কলাখালীতে মাসুম সরদারের ক্রীড়া সামগ্রী বিতরণ; শারিকতলা ডুমরিতলা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা হেমায়েত উদ্দিন বেপারী; পিরোজপুরে র‍্যাবের অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ১; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ;

নওগাঁয় এক কেন্দ্রের সব পরীক্ষার্থীই ভুয়া;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার;

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী ও কেন্দ্র সচিবকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে গেলে এডমিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মিল না থাকায় তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে এ বছর ৪০টি প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী ৭৭৭ জন। আজ সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী আরবি-২য় পরীক্ষায় অংশগ্রহণ করে। সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর এডমিটের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মিল না থাকায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী ও কেন্দ্র সচিবকে আটক করেন। যেখানে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী রয়েছে। বাকি পরীক্ষার্থীদের এখনো যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, এডমিটের সঙ্গে মিল না থাকায় এখন পর্যন্ত ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়েছে। ওই কেন্দ্রে যে সকল মাদ্রাসার পরীক্ষার্থীদের সিট পড়েছে, সেসব মাদ্রাসার সুপারকে তলব করা হয়েছে। তারা এসে এসব শিক্ষার্থীদের পুনরায় শনাক্ত করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews