1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শারিকতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ দোকানিকে অনুদানের চেক বিতরণ; মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে কাউখালীতে স্মারকলিপি; পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫টি হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ ; নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু; পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ;

নওগাঁয় লিটন ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় দোকানি ও পথচারীরা জানান, ব্রিজের নিচ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তারা নিচে তাকিয়ে পুরনো লুঙ্গি ও জ্যাকেট পরিহিত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মৃত ব্যক্তিকে এর আগে এলাকায় কেউ দেখেনি বলেও জানা গেছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন এবং কয়েকদিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews