শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে;

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত;

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬৫ বার পঠিত



মো: নুরুজ্জামান খোকন
কাউখালী (পিরোজপুর)

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সঠিক সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বর্জ্য নিষ্পত্তি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১০টায় কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলার ইমাম, মোয়াজ্জেম ও খতিবদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার,ইসলামিক ফাউন্ডেশনের উপ-সহকারী পরিচালক মো. আতিকুর রহমান এবং ভেটেরিনারি সার্জন মো. মিনহাজুল ইসলাম।
বক্তারা কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ, চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং চামড়ার গুণগত মান বজায় রাখতে সময়মতো লবণ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি মূল্যবান সম্পদ। তাই সঠিক নিয়মে সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এর অর্থনৈতিক মূল্য রক্ষা করা সকলের দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews