রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস;

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন সংলগ্ন আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স নদী তীরবর্তী এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ড্রেজার ও পাইপসহ ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নদী রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews