1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ; কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা;

নওগাঁর আত্রাইয়ে ন্যায্য মূল্য পেয়ে খুশি পাট চাষিরা;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

উত্তর জনপদের শস্যভাণ্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় উৎপাদিত পাট এখন রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অনাবৃষ্টির কারণে পাট জাগ দিতে ভোগান্তি পোহাতে হলেও এবার উৎপাদন ভালো হওয়ায় এবং ন্যায্য মূল্য পেয়ে খুশি পাটচাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অন্য বছরের তুলনায় এবার পাটের দামও বেশি হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি।
উপজেলার বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, বর্তমানে ভালো মানের পাটের দাম মণপ্রতি ৩ হাজার ২০০ টাকা এবং নিম্নমানের পাটের দাম ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পেয়ে কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহ বাড়ছে।
ভবানীপুর গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, “এবার পাটের ফলন ভালো হয়েছে এবং দামও বেশ ভালো। তাই লোকসানের ভয় নেই।”খনজোর গ্রামের কৃষক টিপু সুলতান জানান, “শুরুর দিকে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তা ছিল, তবে পরে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। আগামী বছর আরও বেশি জমিতে পাট চাষ করার পরিকল্পনা করছি।”
আহসানগঞ্জ হাটে সিরাজগঞ্জ থেকে পাট কিনতে আসা ব্যবসায়ী তরিকুল আলম বলেন, “আমরা নিয়মিত এখান থেকে পাট কিনি। এবার গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি, তবে মানও ভালো।”
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “গত বছরের তুলনায় এবার পাটের ফলন ও দাম—দু’টিই বেশি। কৃষকরা ন্যায্য মূল্য পেলে আগামী মৌসুমে পাট চাষে আরও আগ্রহী হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews