1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ; কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান;

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সাথে ডিজিএম এর মতবিনিময়;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই এর ডিজিএম মতবিনিময় করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডিজিএম কাজী মোছা: আয়শা সিদ্দিকা সরকার এর কার্যালয়ে এ মতবিনিময় হয়। তিনি বিদ্যুতের লোডশেডিং, দৈনন্দিন চাহিদা ও প্রাপ্ত বরাদ্দ এবং সমস্যা সমাধানে তাঁর গৃহিত উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, নওগাঁ থেকে আত্রাইয়ে আসা ৩৩ কেভি লাইনটি মাঠের মধ্য দিয়ে হওয়ায় লাইন ফল্ট হলে তা চেক করে বিদ্যুত চালু করতে নানান প্রতিকুলতা মোকাবেলা করতে হয়। যে কারনে উক্ত সমস্যা সমাধানে নওগাঁ-নাটোর রোডের পাশ দিয়ে ৩৩ কেভি লাইন রিবুটিং করে রাণীনগর ৩৩ কেভি ফিডারের সাথে ৫.৯০৮ কি:মি: ডাবল সার্কিট এবং নতুন ১২.৮৩৬ কি:মি:সহ মোট ১৮.৭৪৪ কি:মি: লাইন নির্মাণ কাজের প্রস্তার জিএম বরাবর উপস্থাপন করা হয়েছে। এই লাইনটি নির্মাণ হলে আত্রাইবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুত পাবেন। তিনি আরও জানান, গ্রাহকের ভোগান্তি কমাতে নতুন মিটার প্রাপ্তির ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম অনলাইনে করা হয়েছে। একইসাথে গ্রাহকের সুবিধার্থে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর ভাঙ্গাজাঙ্গাল নামক স্থানে অভিযোগ কেন্দ্র স্থাপনের প্রস্তার পাঠানো হয়েছে।
এছাড়া পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় আত্রাইয়ের নামে নির্মিত গ্রীড হতে ২টি নতুন ৩৩ কেভি ফিডার বের করতে কার্যক্রম চলমান রয়েছে। উক্ত মতবিনিময়ে এজিএম (ওএন্ডএম) রাজু হাসান, ওয়্যারিং পরিদর্শক শাহিনুর ইসলাম, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন, সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়, উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক কাজী রহমান বক্তব্য রাখেন। বক্তারা আত্রাইয়ে চলমান বিদ্যুতের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। একইসাথে ডিজিএম কর্তৃক গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের জের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews