1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; মঠবাড়ীয়ায় সংসদ সদস্য কর্তৃক দু:স্হদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ; নওগাঁর রাণীনগরে শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ; কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের”দস্যু নানা বাহিনীর”কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার; পিরোজপুর জেলাবাসীর প্রতি জেলা প্রেসক্লাব আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল এর ঈদের শুভেচ্ছা; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শংকরপাশা ইউনিয়নবাসীকে মোঃ সুমন খানের শুভেচ্ছা; দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ; পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা; কদমতলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আলীম খান; আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা, বসেছে মেলা;

নওগাঁর রাণীনগরের মিরাট হতে গুমারদহ ব্রীজ পর্যন্ত সড়কের বেহাল দশা;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট হতে গুমারদহ পর্যন্ত সড়কের অবস্থা বর্তমানে চরম বেহাল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করলেও বছরের পর বছর সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে পুরো রাস্তা।ফলে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে মারাত্মক ভোগান্তি। স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার কাজ হয়নি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় বড় বড় গর্তে পানি জমে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। চালকরা অভিযোগ করেন, খানাখন্দের কারণে যানবাহনের গতি কমাতে হয়,ফলে সময় বেশি লাগে এবং অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এতে পরিবহন ব্যয়ও বাড়ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান,রাণীনগরের মিরাট হতে গুমারদও পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি। নইলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews