রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

নেছারাবাদে এনসিপির জুলাই পথযাত্রা,গণতন্ত্র ও হাদি হত্যা মামলার বিচারের দাবিতে সমাবেশ;

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদে ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ছারছীনা দরবার শরীফ এলাকা থেকে শুরু হওয়া পথযাত্রাটি পায়ে হেঁটে নেছারাবাদ উপজেলা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ প্রায় ২৫০ থেকে ৩০০ জন অংশ নেন।
সমাবেশে এনসিপি নেতারা বলেন, গণতন্ত্র,ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দলটি দেশব্যাপী কর্মসূচি পালন করছে। তারা গণভোটের বাস্তবায়ন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,কর্মসংস্থান সৃষ্টি,সীমান্ত সুরক্ষা এবং হাদি হত্যা মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
পথযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক(বরিশাল বিভাগ) মুজাহিদুল ইসলাম শাহীন,কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা,রাজাপুর উপজেলা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন,নেছারাবাদ উপজেলা এনসিপির সদস্য সচিব মো. নাজিমুল্লাহ হিরুসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ১০মিনিটে শুরু হয়ে রাত ৮টা ১০মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews